আপনার রান্নাঘর বা ফ্রিজকে গুছিয়ে রাখতে নিয়ে এল ২ স্তরের অটোমেটিক রোলিং এগ ডিসপেনসার। এটি গ্র্যাভিটি ডিজাইন ব্যবহার করে তৈরি, ফলে একটি ডিম বের করলে পেছনের ডিমগুলো স্বয়ংক্রিয়ভাবে সামনে চলে আসে। উন্নতমানের প্লাস্টিকের তৈরি এই ডিসপেনসারটিতে ১২-১৪টি ডিম অনায়াসেই রাখা যায়। অল্প জায়গায় বেশি ডিম রাখার জন্য এটি এক চমৎকার সমাধান।